রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড 

নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজাসহ সুমন মোল্যা ওরফে সাহিদুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক জেল-জরিমানা করেন।

রবিবার (১ ননভেম্বর) দুপুরে তাকে আটক করে উপজলেয়ার বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। 

দণ্ডপ্রাপ্ত সুমন মোল্যা ওরফে সাহিদুল নামে ঐ যুবক নড়াগাতি থানার কাঠাদুরা গ্রামের মিকাইল মোল্যার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানার বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা শহিদুলের মামা বাড়ি রাজাপুর থেকে তাকে ১১ পুরিয়া গাঁজাসহ আটক করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জিন্নাতুল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, গাঁজাসহ এক যুবককে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক জেল-জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর