রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

শ্রমিক নেতা হারিক হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

শ্রমিক নেতা হারিক হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় রংপুরে হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়ন ও হারাগাছ বিড়ি লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, হারাগাছ বিড়ি লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ামিন আলী, হারাগাছ বিড়ি লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।

শোকসভায় বক্তারা বলেন, হারিক হোসেন সহযোদ্ধাদের প্রতি ছিল অত্যন্ত আন্তরিকতা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে তার অবদান স্বরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বিড়ি শ্রমিকরা একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা শ্রমিকদের অধিকার আদায়ে এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। 

শোকসভা শেষে হারিক হোসেন রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন ২৮ অক্টোবর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে মাত্র ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর