রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী

মাদারীপুরের শিবচরের নিলখী ইউনিয়নে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) সকালে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তার বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন।

এ সময় ব্যানার হাতে তাইজুল ইসলামের শাস্তির দাবিতে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ইউনিয়নে দলটির প্রচার-প্রচারণার দায়িত্ব পালন করছিলেন তিনি। স্থানীয়রা তাকে নিলখী ইউনিয়ন জামায়াতের সভাপতি (আমির) হিসেবে চিনতেন।

46b65717-f3e0-426a-9247-e9d8992fca48

গত সপ্তাহের রোববার তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রামের সম্মানহানি হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার এক সপ্তাহ পর রোববার (১ নভেম্বর) সকালে কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন

জামায়াত ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন: খোকন তালুকদার

বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0fe4c58b-3ea5-4e11-ac93-cf574c4361e5

এদিকে, তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকার লোকজন মানববন্ধন করেছেন বলে জানতে পারি। পরে কিছু লোক তার ঘরবাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর