রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ পরিবারের সদস্যরা গ্রেফতার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ পরিবারের সদস্যরা গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা প্রিন্সকে গ্রেফতারের পর তার বন্ধু ও পরিবারের সদস্যদেরও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

পুলিশ জানায়, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের প্রায় এক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়।

এদিকে, প্রিন্সের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ সদস্যদের আঘাত করা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর