রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

শেয়ার করুন:

বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।

রোববার (১ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ধর্মজান বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং কার্যকর নজরদারির মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, “সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর