রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল বাড়ি থেকে ৫০০ গজ দূরে

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল বাড়ি থেকে ৫০০ গজ দূরে

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগাপাড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শহীদুল ইসলাম একই এলাকার মাহাতাব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি একবার বাড়িতে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার বেরিয়ে যান। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত যুবকের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন এবং মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বেরিয়ে যান। পরে বাড়ির কিছু দূরে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর