শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের ভালো ফুটবলার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের আয়োজন করা প্রয়োজন।

lalmonirhat_1

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বড়বাড়ি বসুন্ধরা ক্রীড়া চক্রের প্রতিভাবান গোলরক্ষকের খেলার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। ওই গোলরক্ষককে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ করে দেওয়া এবং তাঁর দায়িত্ব সরকারিভাবে নেওয়ার আশ্বাস দেন তিনি।

টুর্নামেন্টের ফাইনালে নবাবেরহাট আদর্শ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বড়বাড়ি বসুন্ধরা ক্রীড়া চক্র।

lalmonirhat_2

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর