শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রশাসনিক চত্বরে বকুলের সুবাস ছড়ানোর উদ্যোগ ইউএনওর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

প্রশাসনিক চত্বরে বকুলের সুবাস ছড়ানোর উদ্যোগ ইউএনওর
সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে বকুল ফুলের চারা রোপণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। ছবি: ঢাকা মেইল

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। প্রশাসনিক চত্বরকে সুবাস ছড়ানোর পাশাপাশি সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য বাড়াতে তার এ উদ্যোগ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে এতে সাড়া দেন।

সংশ্লিষ্টরা জানায়, সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় প্রশাসনিক কর্মকর্তাদের এমন বৃক্ষরোপণ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশ ও পতিত জমিতে গাছ লাগাতে মানুষ আরও উৎসাহিত হবে।

বিশেষ করে বকুল গাছ তার সবুজ পাতা, ছায়া ও সুগন্ধি ফুলের জন্য পরিচিত। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থানে এ গাছ বেড়ে উঠলে চত্বরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি হবে মনোরম পরিবেশ।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত বলেন, পরিবেশের সুরক্ষা শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। একটি বাসযোগ্য, সুশীতল ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর