শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার
আলামিন সরকার (৩২)।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা-পুলিশ।

গ্রেফতার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, আলামিন সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর