ফেনীর ছাগলনাইয়ায় একটি বসতবাড়ির ছাদসংলগ্ন সিঁড়িঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রামের ফেনী ক্যাম্পের একটি দল। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আধারমানিক গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদসংলগ্ন সিঁড়িঘরের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। গ্রেফতার আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
প্রতিনিধি/এলএ




