শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় নিহত আরএসও সদস্য মো. আয়াস (২২)।

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের হামলায় মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক যুবক আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পের নিজ নিজ ঘর থেকে তাদের তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত আয়াস ওই ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আরসার সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে তাদের ঘর থেকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়।’

তিনি জানান, আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।’

নিহত আয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর