শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ৪০ বস্তা সার পাচারের চেষ্টা, আটক ২

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ৪০ বস্তা সার পাচারের চেষ্টা, আটক ২

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে পাচার করে বিক্রির চেষ্টাকালে ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে এসব সার জব্দ করা হয়। 

অভিযোগ রয়েছে, বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জব্দ সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর