শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়।

ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় নারীটির শরীর থেকে একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার চক্রশালা স্টেশনের কাছাকাছি বাহুলী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

রেল সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে হাত-পা বিচ্ছিন্ন একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত তারা রেলওয়ে কর্তৃপক্ষকে জানান তারা। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের ধারণা, প্রতিদিনের মতো ভোর ও সকালে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে। এগুলোর কোনো একটি ট্রেনে কাটা পড়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, রেলপথে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যুর খবরটি আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর