শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জীবননগর সীমান্তে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

জীবননগর সীমান্তে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নায়েব সুবেদার মামুন অর রশিদ খানের নেতৃত্বে মেদিনীপুর বিওপির একটি টহল দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা মদ জীবননগর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর