বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে দুইদিন ধরে অটোভ্যান চালক নিখোঁজ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

নড়াইলে দুইদিন ধরে অটোভ্যান চালক নিখোঁজ

নড়াইলে লোহাগড়া উপজেলায় অটোভ্যান চালাতে গিয়ে গত দুইদিন ধরে নিটু জমাদ্দার (৪০) নামে এক অটোভ্যান চালক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ নিটু জমাদ্দার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাছেম জমাদ্দারের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি প্রতিদিন রাতে অটোভ্যান চালাতেন।

জিডি সূত্রে জানা যায়, নিটু জমাদ্দার গত (২৭ অক্টোবর) মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো তার অটোভ্যান নিয়ে বের হন। এদিন সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপাশা থেকে যাত্রী নিয়ে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন বলে জানা যায়। এরপর থেকে নিটু জমাদ্দারের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার সাথে থাকা অটোভ্যানটি ও পাওয়া যায়নি। পরবর্তীতে আত্মীয় স্বজন, স্থানীয় বাজার, সম্ভাব্য পরিচিত এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় তার স্ত্রী শরিফা বেগম বুধবার বিকেলে নিখোঁজের সন্ধান চেয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিখোঁজ অটোভ্যান চালকের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর