বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

যশোরে ফেনসিডিল মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

যশোরে ফেনসিডিল মামলায় আসামির যাবজ্জীবন

যশোরে ফেনসিডিল মামলায় মোখলেছুর রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সর্দারপাড়ার দেলদার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের নাভারণ সাতক্ষীরার মোড়ে অভিযান চালান শার্শা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। এ সময় বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই মোশাররফ হোসেন মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার পরবর্তী সময়ে আদালত থেকে জামিন পাওয়ার পর মোখলেছুর রহমান পলাতক হন। বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর