বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান, ঘুষের টাকাসহ আটক ১

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান, ঘুষের টাকাসহ আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় টিপসই নেওয়ার সময় রাকিব হোসেনকে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

0110d2d7-a934-43fe-a62e-cda1710838d4

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রাকিবকে ২০০ টাকা জরিমানা করা হয়।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিব নামে এক ব্যক্তিকে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে থাকা রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর