বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় নিলুফা ইয়াসমিন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে স্বামী আলমগীর হোসেনের শয়নকক্ষের বিছানা থেকে লাশ উদ্ধারের পর তার স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।

মৃত নিলুফা ইয়াসমিন একই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত।
বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার( ২৯ অক্টোবর) সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফা ইয়াসমিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিলুফার স্বামী আলমগীর হোসেন ও তাঁর শাশুড়ির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর