বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাতের আঁধারে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

রাতের আঁধারে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক
জব্দ সারবোঝাই ট্রাক। ছবি: ঢাকা মেইল

ফরিদপুরে অবৈধভাবে রাতের আঁধারে পাচারকালে ট্রাকবোঝাই ২৫০ বস্তা ডিএপি সরকারি সার জব্দ করা হয়েছে। এ সময় সারবোঝাই ট্রাকের সঙ্গে থাকা এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদে জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এই সারের চালানসহ সারের ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়। 

আটক সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্লকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা গোডাউন থেকে সারবোঝাই ট্রাকটি বের করার পরেই এলাকাবাসী আটকে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাক, সার ডিলার এবং ট্রাকের হেলপারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, কৃষি অফিসের অনুমতি ছাড়া সরকারি সার গোডাউন থেকে সরানোর কোন সুযোগ নেই বা নিয়ম নেই। গোডাউন থেকে সার পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, হেলপার ও সারের ডিলারকে আটক করা হয়। সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটকরা ও জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘গুদাম থেকে অন্যত্র পাচারকালে স্থানীয় উপ-সহকারী কর্মকর্তা ও এলাকাবাসীর মাধ্যমে সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। ঘটনার সত্যতা প্রমাণিত হলে  ওই ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে ও ডিলারশিপ বাতিল করার জন্য সুপারিশ করব।

এ বিষয়ে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, রাতের আধারে ট্রাকে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জনগনকে সঙ্গে নিয়ে ট্রাকবোঝাাই সার আটকে রাখেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে ট্রাক ও ডিলার এবং হেলপারকে আটক করে স্থানীয় থানায় নেওয়া নিয়েছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর