বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন
বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ডের মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মানিক পশারী‌র মৃত্যুর পরে গার্ড অব অনার এবং দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ড। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা মানিক পশারী‌র দাফনে কিছু লোক গার্ড অব অনার এবং দাফনে বাধা দেওয়ার ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। 

তারা বলেন, মানিক পশারী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। যদি কারো আপত্তি থাকে- তাহলে এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার জন্য তারা আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সাবেক আর্মির সিনিয়র অরেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলাইমান মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

গত শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পলাতক থাকা অবস্থায় মারা যান মানিক পশারী। একইদিন দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে স্বজনরা তার মরদেহ নিয়ে এলে মাওলানা সাঈদীর ভক্তবৃন্দ ও স্থানীয়দের তোপের মুখে পড়েন বলে অভিযোগ উঠে। 

পরে পুলিশের সহায়তায় মরদেহ সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইনসে। সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার শেষে নিশ্চিদ্র নিরাপত্তায় লাশ ঘিরে রাখে সদর থানা পুলিশ। পরে রাত ১টার দিকে সদর থানা পুলিশ জেলা জামায়াতে ইসলামীর নেতাদের সহায়তায় মরদেহ বাড়িতে পৌঁছে। রাত ২টার দিকে দাফন কাজ শেষ করেন পরিবারের সদস্যরা। এ সময় মানিক পশারীর স্ত্রী-সন্তানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর