বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও দেহাবশেষ উদ্ধার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও দেহাবশেষ উদ্ধার
উদ্ধার ঘোড়ার হাড়গোড়। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নতুন বাইপাস এলাকায় ৩৫ বস্তাভর্তি ঘোড়ার হাড়গোড়, চামড়া, নাড়িভুঁড়িসহ বিভিন্ন দেহাবশেষকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে বস্তাগুলো এলাকাবাসীর নজরে আসে। পরে বস্তা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়। ভোর থেকে কৌতুহলী মানুষের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বস্তাগুলো খোলার পর তারা দেখতে পান- বস্তার ভেতরে ঘোড়ার হাড়গোড়-চামড়া। কে বা কারা এসব গভীর রাতে ফেলে গেছে- কেউ বলতে পারছে না।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে একটা মিটিং হয়েছে। ঘোড়ার দেহাবশেষ কোথা থেকে কারা নিয়ে আসলো- তা তদন্ত করে বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে এলাকাবাসীর ধারণা, জামালপুরের চড়ে একটি ঘোড়ার হাট রয়েছে। ওই ঘোড়ার হাট থেকে কম দামে ঘোড়া কিনে একটি চক্র হোটেল রেস্তোরাঁয় বিক্রি করে থাকেন। ওই চক্রটি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সরকারি নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর