বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শেরপুর সীমান্তে ৮ লাখ টাকার বেশি ভারতীয় প্রসাধনী জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

শেরপুর সীমান্তে ৮ লাখ টাকার বেশি ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবলাকোনা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় প্রসাধনসামগ্রীর একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

বুধবার (২৯ অক্টোবর) রাতে অভিযানটি চালানো হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

সীমান্ত এলাকায় চোরাচালানের তৎপরতা রয়েছে—এমন গোপন তথ্য পাওয়ার পর বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিজিবির সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে পড়েন। পরে ওই এলাকা থেকে ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কাজ করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর