বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, এক কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঠাকুরগাঁও থেকে
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, এক কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।

আটক তিনজন হলেন— হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের এবং মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। সিয়ামের শিক্ষাগত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, তিনজন ভুয়া ভোটার পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর