বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেফতার
নাসিব সাদিক হোসেন নোভা

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, আজকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তিনি সেই মামলার এজাহার ভুক্ত ৬ নম্বর আসামি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইনি কার্যক্রম সম্পূর্ণ করে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর