বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ এএম

শেয়ার করুন:

ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

বরিশালের গৌরনদীতে নিজ বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রাম এলাকার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদার জানান, সোমবার সর্বশেষ খালেককে বাজারে দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুর্গন্ধ পান। পরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, আব্দুল খালেক ওই ঘরে একাই থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন। মরদেহ উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর