বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের দুইমাসের কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের দুইমাসের কারাদণ্ড 

নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মুছা শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তোলা হলে বিচারক তাকে জেল-জরিমানা করেন।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডপ্রাপ্ত মুছা শেখ সদর উপজেলার ভাটিয়া গ্রামের মৃত ওমর শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে ডিনসির একটি আভিযানিক দল সদর উপজেলার ভাটিয়া এলাকায় অভিযান চালায়। এসময় মুছা শেখ নামে ওই যুবককে হেফাজতে নিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের পর তাকে আটক করা হয়। এরপরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ আসামী মুছা শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাকে জেল-জরিমানা করেন। এরপর তাকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর