বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় হত্যা মামলার ‘আসামি’ এসআরবির হাতে ধরা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

খুলনায় হত্যা মামলার ‘আসামি’ এসআরবির হাতে ধরা
গ্রেফতার আরিফ। ছবি: ঢাকা মেইল

খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য আরিফকে গ্রেফতার করেছে এসআরবি-৬। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর উত্তর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদে উত্তর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা সদর থানার তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।

গ্রেফতার আরিফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর তাওহিদুল ইসলাম তুষার মোটরসাইকেলে পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়কে যাচ্ছিলেন। পথে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বুকের বাঁ পাশের বগলের নিচে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম খান অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর