বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে হিরোইন ও গাঁজাসহ রাশেদ গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

রংপুরে হিরোইন ও গাঁজাসহ রাশেদ গ্রেফতার

মাদকের ব্যবসা, মাদক সেবনসহ ২০ টির অধিক মামলার আসামি, মাদক সম্রাট রঞ্জু আহমেদ রাশেদ (৩২) কে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার রাশেদ নগরীর ২৯ নং ওয়ার্ডের মাহিগঞ্জের খোদ্দরপাড়ার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিটি বাজারের সবজির বাজারে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুই গ্রাম হেরোয়িন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজাসহ মো. রঞ্জু আহমেদ রাশেদকে গ্রেফতার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকের ২০ টির অধিক মামলা রয়েছে।

তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর