ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জে তাকে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে ওসি আবদুল হান্নানকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আদেশ জারির দিনই তাকে গুরুদাসপুর থানা থেকে অবমুক্ত করে উপমহাপরিদর্শকের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে শাকিলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে ঢাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু হয়। এরপরই পুলিশ হামলাকারীদের শনাক্তে তৎপর শুরু করেন। সেই রাতেই ডিবি পুলিশ এমপির ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেন।
এ ঘটনায় নিহত শাকিলের বাবা রবিউল করিম গত ১৯ অক্টোবর বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, জনস্বার্থে তাকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




