মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা

নড়াইল সদর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বলরামপুর গ্রামের শাহাদত মোল্যার ছেলে খসরুজ্জামান মোল্যা (৪২) এবং আদমপুর গ্রামের সাহেব আলীর ছেলে খোরশেদ শেখ (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ও ভওয়াখালী মোবাইল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল। অভিযানে খসরুজ্জামান মোল্যার কাছ হতে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া খোরশেদ শেখের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামীদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাদের জেল-জরিমানা করেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান খসরুজ্জামান মোল্যাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫শ টাকা অর্থদণ্ড এবং আসামি খোরশেদ শেখকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর