মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মণিরামপুরের একই পরিবারের ৪ জনের মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

মণিরামপুরের একই পরিবারের ৪ জনের মরদেহ হস্তান্তর
একই পরিবারের সেই চারজন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত যশোরের মণিরামপুরের একই পরিবারের চারজনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নাহিদুর রহমানের বড় ভাই জাহিদুর রহমান।

নিহত চারজন হলেন- যশোরের মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছোট ছেলে ও ঢাকার শ্যামলীতে অবস্থিত গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৮) ও সুনাইনা ইহানা (৩)।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে চারটায় মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদগাহে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের এই চারজনের মৃত্যু হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে সিআইডি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর