মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের মতবিনিময়

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের মতবিনিময়

জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মার্কিন দূতাবাসের একটি কূটনৈতিক প্রতিনিধিদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অফিসার চার্লস বেসনার্ড এবং অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়।

বৈঠকে জয়পুরহাট জেলার সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি, উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম নিয়েও মতবিনিময় করা হয়।

জয়পুরহাট সীমান্তসংলগ্ন জেলা হওয়ায় বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় মার্কিন প্রতিনিধিদল জয়পুরহাটের সীমান্ত ব্যবস্থাপনা, তরুণদের উন্নয়ন ও কল্যাণ এবং স্থানীয় আর্থসামাজিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অন্যদের মধ্যে জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর