মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাথরঘাটায় জালে আটকা ৬ ফুটের দাঁড়াশ সাপ, উদ্ধার করে বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

পাথরঘাটায় জালে আটকা ৬ ফুটের দাঁড়াশ সাপ, উদ্ধার করে বনে অবমুক্ত

বরগুনার পাথরঘাটায় জালে আটকে পড়া প্রায় ছয় ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার রাতে উপজেলার কামারহাট বাজারসংলগ্ন একটি বাড়ির আঙিনা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হরিণঘাটার গভীর বনে সেটিকে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার কামারহাট বাজারসংলগ্ন কামাল খানের বাড়ির আঙিনায় একটি জালে সাপটিকে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। রাত হয়ে যাওয়ায় সেদিন সেটিকে বনে অবমুক্ত করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে সাপটিকে হরিণঘাটার গভীর বনে ছেড়ে দেওয়া হয়।

dis

স্থানীয় বাসিন্দা তামিম হাসান সুজন বলেন, জালে আটকে থাকা সাপটি দেখে তারা ভীত হয়ে পড়েছিলেন। পরে বন বিভাগকে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করেন। সাপটি নিরাপদে উদ্ধারের জন্য বন বিভাগকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের সাপ কোথাও দেখা গেলে সেটিকে না মেরে বন বিভাগকে খবর দেবেন বলেও জানান তিনি।

হরিণবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। রাত হওয়ায় সেদিন সেটিকে বনে অবমুক্ত করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে হরিণঘাটার গভীর বনে সাপটি অবমুক্ত করা হয়।

পাথরঘাটার কামারহাট বাজারসংলগ্ন এলাকায় জালে আটকে থাকা দাঁড়াশ সাপটি উদ্ধারের পর বনে অবমুক্ত করার আগে তোলা ছবি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর