মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহনের চাপায় সুজাত (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত সুজাত মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের সদর উদ্দিনের ছেলে। সুজাত পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক।
এই বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে লঞ্চ ঘাট এলাকার রাস্তায় দাঁড়িয়ে ছিল সুজাত। সেলফি পরিবহন মোড় ঘোরানোর সময় সুজাতকে সজোরে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্মরত চিকিৎসক সুজাতের অবস্থা আশঙ্কাজনক দেখে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা র্যাপার করেন। পরে ঢাকা নেওয়ার পথে সুজাতের মৃত্যু হয়।
এই পরিস্থিতিতে স্থানীয়রা পাটুরিয়া ঘাটের সেলফি পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়।
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুন আর রশিদ বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় সুজাত নামের এক ব্যক্তিকে, সেলফি পরিবহনের একটি বাস মোড় ঘুরার সময় চাপা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে




