মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ​চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করিম (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​মৃত রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নম্বর কলোনী পাড়ার বাসিন্দা লাল মোহাম্মদের ছেলে।

​মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, গত সোমবার দুপুর ১টার দিকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন রেজাউল করিম। পরদিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

​এদিকে জেলা জুড়ে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। 

​একই সময়ে ডেঙ্গুর লক্ষণ ও উপসর্গ নিয়ে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ভর্তি হয়েছেন ৫৩ জন রোগী। এর মধ্যে একা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৪০ জন। বর্তমানে জেলা হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পূর্বের ভর্তি থাকা রোগীদেরসহ সর্বমোট ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

​স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৩ হাজার ২৪৯ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা গ্রহণ করেছেন।

প্রতিনিধি/  এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর