মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় পুকুরে ডুবে দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় পুকুরে ডুবে দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান (৪) ও জুবায়ের (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান ওই গ্রামের সোহেল রানার ছেলে। জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে।

লালমাই থানার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশু সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। খেলার সময় তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর