মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ৭ ভাড়াঘর, ২ গাভির মৃত্যু, দগ্ধ ১

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ৭ ভাড়াঘর, ২ গাভির মৃত্যু, দগ্ধ ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বাড়ির সাতটি ভাড়াঘরের চাল ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গোয়ালঘর থেকে বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। আগুনে পুড়ে মারা গেছে দুটি গাভি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধ শহীদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাসায় ফিরে যান।

injured

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে তার স্ত্রী সাহিদার সোমবার দিনের বেলায় ঝগড়া হয়। পরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে রাতে মনির নিজের ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরে থেকে ঘরে দুটি তালা লাগিয়ে তিনি চলে যান। একপর্যায়ে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৫টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর