মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছাত্রদল নেতা শাকিল হত্যা: পুলিশ হেফাজতে এমপি আজিজের ছেলে

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

ছাত্রদল নেতা শাকিল হত্যা: পুলিশ হেফাজতে এমপি আজিজের ছেলে
মো. নুরুজ্জামান মিন্টু

নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়েছেন ডিবি পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার তার নিজ বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয় তাকে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেড পড়া অবস্থায় দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় দুবৃত্তরা। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায় দুবৃত্তরা। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে শাকিলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর