মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর

নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর এক থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলার হাতিন্দাহ ইউনিয়নের নতুন বস্তি গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবূর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে পূর্ণিমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে রাশেদুল তার স্ত্রীকে থাপ্পড় মারেন। এসময় গৃহবধূ কয়েকবার বমি করে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর