মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পদ্মাসেতুতে ঘুরতে এসে গোসলে নেমে বেসরকারি কোম্পানির দুই কর্মী নিখোঁজ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

পদ্মাসেতুতে ঘুরতে এসে গোসলে নেমে বেসরকারি কোম্পানির দুই কর্মী নিখোঁজ
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ঢাকা মেইল

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ৪ নাম্বার খুঁটির সামনে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন- মো.মারুফ (৪০) ও মো.রাসেল (৩৫)। তাদের দুজনের বাড়ি রাজধানীর খিলগাঁও ও পটুয়াখালী জেলায় বলে জানিয়েছে পরিবার।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে বেসরকারি একটি কোম্পানির আট কর্মী মাওয়া ঘুরতে এসে পদ্মা নদীতে গোসল করতে নামেন। পরে একপর্যায়ে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে নিখোঁজ হন বাকি দুজন।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ দুজনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঢাকা মেইলকে জানান, খবর পাওয়ার পর মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে নদীর গভীরতা বেশি থাকায় প্রথম দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে নিখোঁজ দুজনকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এদিকে আনন্দ ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিখোঁজ দুই ব্যক্তির পরিবারে। ফলে দ্রুত তাদের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। নিখোঁজ দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর