সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

বেনাপোল স্থলবন্দর দিয়ে ফিরলেন দম্পতি ও তাদের দুই বছরের শিশু

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

বেনাপোল স্থলবন্দর দিয়ে ফিরলেন দম্পতি ও তাদের দুই বছরের শিশু

ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের মো. আল আমিন শেখ (২০), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের দুই বছর বয়সী সন্তান আরমান শেখ।

৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত পিলার ১৮/৮-এস-সংলগ্ন শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তারা অবৈধভাবে ভারতে অবস্থানকালে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এরপর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে তাদের নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর