সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর