সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

মাগুরায় আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় সুরুচি আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। স্যানিটারি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিধি অমান্য করে আইসক্রিম উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বাজারজাত করার অভিযোগে এ জরিমানা করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাগুরার সহকারী পরিচালক সজল আহমেদ।

সজল আহমেদ জানান, কারখানাটির মালিক আমিনুর রহমানকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। সুরুচি আইসক্রিমের বাঁশের কাঠিতে ছত্রাক পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর