সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তার সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান গ্রেফতার

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তার বন্ধু নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর