সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, শোকাবহ কৃষ্ণ চন্দ্রের পরিবার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, শোকাবহ কৃষ্ণ চন্দ্রের পরিবার
চরজব্বার থানা। ছবি: ঢাকা মেইল

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে দুই বোন মারা গেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন হলো স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা ওই বাড়ির কৃষ্ণ চন্দ্র কাহারের মেয়ে। তিনি পেশায় সেলুন দোকানে কাজ করেন। এই দুই মেয়ে ছাড়া তাদের আর কোনো সন্তান নেই। দুই সন্তানকে হারিয়ে শোকাহত পরিবার। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় তার দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে ওয়াশরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে পাশের দাদার বাড়িতে খুঁজতে যান তিনি। সেখানে তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিক পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন তিনি।

চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর