রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

তেল নিয়ে ফিরছিল ১০ বছরের শিশু, পথে হলো ‘ধর্ষণের শিকার’

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

তেল নিয়ে ফিরছিল ১০ বছরের শিশু, পথে হলো ‘ধর্ষণের শিকার’
প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে তেল আনতে যায় শিশুটি। বাজার থেকে তেল নিয়ে ফেরার পথে একই এলাকার ফার্নিচার দোকানের মালিক মো. ইয়াসিন মিয়া শিশুটিকে তার দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার হাতে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে দোকান থেকে বের করে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর