রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার পামওয়েল জব্দ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া, নোয়াখালী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার পামওয়েল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার পামওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পামওয়েলের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়া থানার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের বিসিজি স্টেশন হাতিয়া।

অভিযান চলাকালে, ওই এলাকা থেকে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করা হয়। জব্দ করা পামওয়েলের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বিসিজি স্টেশন দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর