সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় আজিজুল হক নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (২৫ অক্টোবর) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
আজিজুল হক নরিনা ইউনিয়নের নবদিঘী গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অটোভ্যান চালক আজিজুল হক নরিনা বাজার থেকে সিমেন্ট ক্রয় করে ভ্যানযোগে নবদিঘী গ্রামে যাচ্ছিলেন। নাববিলা গ্রামে পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রুতগতির ট্রাকটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আজিজুল হক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




