রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (২৫ অক্টোবর) ভোরের দিকে গংগাচড়ার বড়বিল ইউনিয়নের টুকুর খুলির দোলায় এই ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর।

আরও পড়ুন

গণপিটুনি ও রাজনৈতিক কারণে ২৬০ মৃত্যু সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

পুলিশ জানায়, ঘটনাটি জানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাটি কেন এবং কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর