রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ এএম

শেয়ার করুন:

দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে রাশিদুল (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দণ্ডপ্রাপ্ত রাশিদুল দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকার মৃত ছুন্নত আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দামুড়হুদার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে রাশিদুলকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর